শুধু অনুষ্ঠান করে নয়, ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে হবে- মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ৮:২৩
Link Copied Successfully!

শুধু অনুষ্ঠান করে নয়, ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে হবে, বাকিলা ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে শোকসভা ও দোয়া আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

রোববার বিকেলে বাকিলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাকিলা ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন হাজিগঞ্জ শাহরাস্তির নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে হবে। যারা দীর্ঘদিন ধরে দলে থেকে সুবিধা নিয়েছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হয়ে প্রতিবাদ করতে হবে।

প্রবাসী আওয়ামী ফোরামের সমন্বয়ক রকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্ব ও প্রবাসী আওয়ামী ফোরামের যুগ্ম সমন্বয়ক নাজমুল আহসান নয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উন্নয়ন কমিটির সমন্বয়ক অধ্যাপক আবদুর রশিদ মজুমদার , যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবীব অরুন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, ইউনয়িন আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এ খালেক, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুজ্জামান পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. দুলাল হোসেন, আওয়ামীলীগ নেতা ইয়াছিন আরাফাত, বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহীম খান রনি ও যুগ্ম আহবায়ক বাবু , রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মানিক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির স্বপন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বী ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য রোকনুজ্জামান বাঁধন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, প্রবাসী আওয়ামী ফোরামের সভাপতি মহাসিন হোসেন সৈকত, সাধারণ সম্পাদক কামাল হোসেন মানিক, এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ হোসেন সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।

বিজ্ঞাপন

বক্তৃতা শেষে দোয়া মোনাজাতে অংশ নেয় নেতাকর্মীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা