বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার দোয়া ও ইফতার মহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৩ | ১২:৩১
Link Copied Successfully!

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘর মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে পরিত্রাণ এবং মুক্তি কামনায় এ দোয়া ইফতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নিয়ামত হোসাইনের সভাপতিত্বে ও সংগঠক বিভাগের সম্পাদক মুফতি নূরে আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোশারফ হোসাইন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তারেক হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, বায়তুল মাল সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসেন, নির্বাহী সদস্য মাওলানা রহমাতউল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে এ দেশের মনু্ষ ভালো নেই। দ্রব্যমূল্যের উর্ধগতীতে সাধারণ মানুষ দিশেহারা। জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারটুকু এ সকার কেরে নিয়েছে। সরকার আলেম-ওলামাদের কণ্ঠ চেপে ধরতে তাদের বন্দী করে রেখেছে।

বক্তারা বলেন, সরকার আমাদের দলের মহাসচিব মাওলানা মামুনুল হকে মিথ্য মামলা দিয়ে দীর্ঘ দুই বছর যাবৎ জেলে আটকে করে রেখেছে। মাওলানা মামুনুল হক জাতির সম্পদ, দেশের সম্পদ। তিনি একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষাবিদ, বরেণ্য শায়খুল হাদীস। এ দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার। রমজান মাসেই মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। না হয় তাঁর মুক্তিতে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশা আল্লাহ।’

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখা এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা