চাঁদপুরে চারটি পৌরসভার নির্বাচন ডিসেম্বর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২০ | ৩:৫১
Link Copied Successfully!
চাঁদপুরের পাঁচটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। এমনই প্রস্তুতি খবর জানা গেছে নির্বাচন কমিশন থেকে । পৌরসভাগুলোর মধ্যে রয়েছে হাজিগঞ্জ, ছেংগারচর, ফরিদগঞ্জ ও কচুয়া। তবে শাহরাস্তি পৌরসভা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
এদিকে আগামী অক্টোবরে চাঁদপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝি স্থগিত হওয়া নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হতে পারে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেশের প্রায় আড়াইশ’ পৌরসভার ভোট গ্রহণের জোর প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন চলতি বছরের অক্টোবর থেকে বিভিন্ন কারণে শূন্য হওয়া আসনে পৌরসভার নির্বাচন শুরু করবে। আর মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন আগামী ডিসেম্বর মাসে।
তবে পৌরসভাগুলোতে ভোট গ্রহণের জন্য ইভিএম ব্যবহারের সম্ভাবনা রয়েছে। কারণ পৌর এলাকায় বিদ্যুৎসহ তথ্য প্রযুক্তির সুবিধা রয়েছে। একদিনে মেয়াদ উত্তীর্ণ ২৩৪টি পৌরসভা ভোটগ্রহণের চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন।
সর্বশেষ পৌরসভার সাধারণ নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ডিসেম্বরে। মেয়র ও কাউন্সিলররা ২০১৬সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে শপথ নেন। ফলে ফেব্রুয়ারি মাসে তাদের কার্যকালের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই আলোকে ২০২১সালের ফেব্রুয়ারিতে ওইসব পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা