নোয়াখালী বিয়ের কথা বলে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১০, ২০২৩ | ৭:৩৯
Link Copied Successfully!

নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় মুঠোফোনে পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (১৯) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার রাতের এ ঘটনায় কথিত প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলা করেছেন ওই তরুণী।

মামলার আসামিরা হলেন সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরওয়াপদা গ্রামের আবদুল আলী (২৯), মো. রাসেদ (২৭) ও চরকাজী মোখলেছ গ্রামের মো. আজগর (২৬)।

বিজ্ঞাপন

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, কাল রাতের এ ঘটনায় ওই তরুণী নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলাটি করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে তিন মাস আগে মুঠোফোনে পরিচয় হয় আবদুল আলীর। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ মার্চ সন্ধ্যায় আবদুল আলী তাঁকে বিয়ে করার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা বলেন।

আবদুল আলীর কথামতো ওই দিন রাত পৌনে ৯টার দিকে তরুণীকে বাড়ির সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়া হয়। একপর্যায়ে দুই বন্ধুর সহযোগিতায় ওড়না দিয়ে তাঁর মুখ বেঁধে স্থানীয় একটি সয়াবিনখেতে নিয়ে ধর্ষণ করেন আবদুল আলী। এরপর তাঁকে ফেলে রেখে তিনজন পালিয়ে যান।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ