ইফতার ক্ষমা লাভের মোক্ষম সময়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৫, ২০২৩ | ৫:২১
Link Copied Successfully!

ইফতারের আগের সময়টি মহিমান্বিত এক মুহূর্ত। বরকতের জান্নাতি চাদরে ঘেরা ক্ষণ। ইমানি চেতনায় সিক্ত হওয়ার; জাহান্নাম থেকে মুক্তি লাভের মুহূর্ত। আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মুহূর্ত। কারণ, এ মুহূর্তে রোজাদারের অনুভূতি থাকে শাণিত; অন্তর থাকে স্বর্গীয় অনুভূতিতে আন্দোলিত।

ইফতারের আগের সময়টি বরকতময় মুহূর্ত। কারণ, তখন আপনি নিজেকে করে তোলেন বরকত লাভের পাত্র। আপনার জীবন-মরণ, ভালোবাসা, প্রত্যাশা, ইবাদত-প্রার্থনা সবই যে মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালাকে ঘিরে, তা আপনি প্রমাণ করে দেন শতধা ধারায়। ক্ষুধার করুণ রোদন, পিপাসার বুকফাটা কান্না আপনাকে বিচলিত করে না এতটুকুও; সামান্যতমও সরাতে পারে না স ষ্টার সন্তুষ্টি অর্জনের অভীষ্ট লক্ষ্য থেকে। আপনি অপেক্ষায় থাকেন, কখন আসবে মহান রবের নির্দেশ; বাজবে অনুমতির আসমানি ঘণ্টা। এটাই হলো তাকওয়া, যা অর্জনের জন্য এসেছে মাহে রমজানের রোজা। অন্য কথায় বলতে গেলে ইফতারের মুহূর্তে আপনার ইমানে সঞ্চিত হয় নতুন দৃঢ়তা; আপনার তাকওয়ার বৃক্ষে উদ্গত হয় নতুন পত্রপল্লব। আপনি অনুভব করতে থাকেন মাবুদ রাব্বানার নৈকট্য। এ কারণেই মহানবি (সা.) এরশাদ করেছেন, ‘রোজাদারের আছে দুটি আনন্দ-ইফতারের মুহূর্তের আনন্দ এবং প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ মুহূর্তের আনন্দ।’ (মুসলিম)।

সারা দিনের উপবাসযাপনে পুষ্ট হয় আপনার আত্মা। আর এ পুষ্ট আত্মা থেকে যে প্রার্থনা উত্থিত হয়, তা কবুল না হয়ে পারে না। তাই তো প্রিয় নবি (সা.) অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ১. ন্যায়পরায়ণ শাসক; ২. রোজাদার যখন ইফতার নেয়; এবং ৩. মাজলুম ব্যক্তির দোয়া।’ (তিরমিজি ও ইবনে মাজাহ)। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইফতারের সময় রোজাদারদের জন্য একটি দোয়া নিশ্চিতরূপে বরাদ্দ থাকে, যা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না।’ (ইবনে মাজাহ)।

বিজ্ঞাপন

ইফতারের মুহূর্ত এ জন্যও বরকতময় যে, এ মুহূর্তে আল্লাহর দেওয়া রিজিক সম্পর্কে আপনার অনুভূতি আন্দোলিত হয়। আপনি ভাবতে থাকেন যে, ইফতার গ্রহণের যাবতীয় সামগ্রী আল্লাহতায়ালার রিজিক ভিন্ন অন্যকিছু নয়। কেননা পানীয় অথবা খাদ্য হিসাবে আপনি যা গ্রহণ করছেন, তা সৃষ্টির পেছনে আপনার আদৌ কোনো হাত নেই। এমনকি এ খাদ্য-পানীয় প্রস্তুতকরণে আপনি যে মেধা ও শক্তি ব্যয় করেছেন, একমাত্র আল্লাহতায়ালার দান। এ জন্যই আপনার জবান থেকে বের হয়ে আসে, ‘হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যেই রোজা রেখেছি এবং আপনার রিজিক দিয়েই ইফতার করেছি।’ ইফতার শেষে প্রিয় নবি (সা.) বলতেন, ‘চলে গেছে পিপাসা, সিক্ত হয়েছে শিরা এবং নিশ্চিত হয়েছে সওয়াব, ইনশাআল্লাহ।’ (আবু দাউদ)।

হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি ইফতারের সময় অনেককেই আল্লাহতায়ালা আগুন থেকে মুক্তির ঘোষণা দেন।’ (আহমদ)।.

এ মুহূর্তের খাবারও যেন বরকতময় খাবার হয়, সে ব্যাপারেও সজাগ থাকতে হবে। খেজুর হলো বরকতময় খাবার, বিশেষ করে তা যদি হয় বেজোড় সংখ্যায়। রাসূলুল্লাহ (সা.) সব সময় বেজোড় সংখ্যায় খেজুর খেতেন বলে বর্ণনায় পাওয়া যায়। হজরত আনাস (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) তিনটি খেজুর খেয়ে ইফতার গ্রহণ করতে পছন্দ করতেন। (ইবনে হাজার)। অন্য এক বর্ণনা অনুযায়ী, রাসূলুল্লাহ (সা.) নামাজের আগে কয়েকটি তাজা খেজুর খেয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর; আর তা-ও না পেলে কয়েক ঢোক পানি পান করতেন।’ (আবু দাউদ ও তিরমিজি)।

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ