হাজীগঞ্জে চাচার এক ঘুষিতে ভাতিজার মৃত্যু

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১, ২০২৩ | ১২:৩২
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের আহাজারী -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নে ঘর উঠানোর জন্য ভিটা জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে চাচা কাউছারের এক ঘুষিতে ভাতিজা সালামত (৩৪) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ইউনিয়নের তারা পাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ীর মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

সালামত ওই বাড়ীর রবিউল আলমের ছেলে। তিনি চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন। গত ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন। কাউছার একই বাড়ীর মৃত আমির হোসেন প্রধানিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, সকালে কাইসার ঘর উঠানোর জন্য বাড়ীর সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। ওই সময় তার বাড়ীর সম্পর্কে ভাতিজা এসে জিজ্ঞাসা করে কেন বালু ভরাট করা হচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারে। ঘুষির প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তামীম বলেন, সালামতকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

সালামতের পিতা রবিউল আলম বলেন,  কাউছার আমার চাচাত ভাই। তাদের সাথে আমাদের সম্পত্তি বন্টন হয়নি। বালু ভরাটের জায়গা নিয়ে তাদের সাথে উচ্ছেদ মামলা আছে। কিন্তু কাউছার আমাদের সাথে কোন কথা না বলে রমজান মাসে আমার ছেলেকে এভাবে মেরেছে, সে আর বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে হাসপাতালে এসেছেন হাজীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ। তিনি বলেন, বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামীকে আটক করার জন্য ঘটনাস্থল এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের বড়কুল আল আমিন হাফিয়া মাদসার ৫ম শেণ্রীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া খামারি ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে চাঁদপুরের প্রাণিসম্পদ খাত: জেলা প্রশাসক পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু