হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৭, ২০২৩ | ১১:৫২
Link Copied Successfully!
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজ অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ। ভূগোল বিভাগের প্রভাষক উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আনোয়ার উল্ল্যা, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, সহকারী অধ্যাপক এয়াছিন মিয়া, সহকারী অধ্যাপক মোঃ সেলিম মিয়া,প্রভাষক সুমন মিয়া, প্রভাষক মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ ।
সভায় অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ বলেন, বাঙালীরা স্বাধীন ছিল না। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর শুধু ধর্মের ভিত্তিতে পূর্ব বাঙ্গলাকে পাকিস্তানের সাথে সংযুক্ত করা হয়। কিন্তু দুটি অঞ্চলের মধ্যে ধর্ম ছাড়া আর কোন মিল ছিল না। ফলে স্বাধীনতার পর থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর রাজনৈতিক, সমাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অত্যাচার, নির্যাতন শুরু কর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বাঙ্গালীরা প্রতিবাদ করে। অবশেষে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে বাঙালীরা বিজয় অর্জন করে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের দেশপ্রেমিক হতে হবে, সৎ, ন্যায়পরায়ন হতে হবে, স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। তোমরাই আগামীর ভবিষ্যৎ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহিদ এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন জনাব আ.ন.ম মফিজুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও