চাঁদপুরে তিনদিন ব্যাপী মাধ্যমিক শিক্ষা বিস্তারে নতুন কারিকুলামের প্রশিক্ষণ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৭, ২০২৩ | ১১:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের সব উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের ২৯ মার্চ বুধবার থেকে বাধ্যতামূলক মাধ্যমিক শিক্ষা বিস্তারে ৩ দিনের নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ শুরু হচ্ছে। এ প্রশিক্ষণে ৫শ ৯ জন প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করার জন্যে পরিপত্র পাঠানো হয়েছে।

২৬ মার্চ জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রেরিত ও স্বাক্ষরিত সকল উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল সমুহে এক পরিপত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে – নতুন জাতীয় শিক্ষা কার্যক্রমের ওপর জেলার প্রতিষ্ঠান প্রধানদের এ প্রশিক্ষণ কার্যক্রম ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৩টি ব্যাচে শেষ হবে। প্রশিক্ষণ ভ্যানু চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুল। প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক। শুরু হবে সকাল ৯ টায় এবং চলবে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত ।

বিজ্ঞাপন

পরিপত্রের আলোকে প্রথম পর্যায়ে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শুরু হবে ২৯ মার্চ- শেষ হবে ১ এপ্রিল। অংশগ্রহণকারীর সংখ্যা ১শ ৮৪ জন ।

২য় পর্যায়ে হাইমচর, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শুরু হবে ২ এপ্রিল – শেষ হবে ৫ এপ্রিল। অংশগ্রহণকারীর সংখ্যা ১শ ৬১ জন।

৩য় পর্যায়ে মতলব উত্তর ও দক্ষিণ এবং শাহরাস্তি উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণ শুরু হবে ৬ এপ্রিল – শেষ হবে ৯ এপ্রিল। অংশগ্রহণকারীর সংখ্যা ১শ ৬৪ জন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার