সরকারি হজ নিবন্ধনে আগ্রহ কম, এখনো ৩৪ শতাংশ আসন খালি!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ১:২৪
Link Copied Successfully!

হজ নিবন্ধনের সময় পঞ্চম দফায় বাড়িয়ে আগামী ২৭ মার্চ পর্যন্ত করা হয়েছে। বেসরকারি নিবন্ধনের সংখ্যা আস্তে-ধীরে বাড়লেও সরকারি নিবন্ধনের সংখ্যা নিতান্তই কম। গত এক সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন মাত্র ১৬৪ জন হজযাত্রী।

হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সেই হিসাবে সরকারিভাবে হজ করার কথা রয়েছে ১৫ হাজার। এখনো ফাঁকা রয়েছে ৫ হাজার ১৫২ জনের কোটা; যা সরকারি মোট কোটার ৩৪ শতাংশ আসন খালি রয়েছে।

হজ নিবন্ধনের সরকারি পোর্টাল অনুযায়ী তৃতীয় দফার শেষ সময় গত ১৬ মার্চ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১১ হাজার ১০ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৬৮৪ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৩২৬ জন নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

২৩ মার্চ বৃহস্পতিবার শেষ সময় পর্যন্ত হজের সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১৫ হাজার ৯৭১ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৪৮ এবং বেসরকারিতে নিবন্ধনের করেছেন ১ লাখ ৬ হাজার ১২৩ জন।

পর্যালোচনা করে দেখা গেছে, ১ সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন ১৬৪ জন। বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৭৯৭ জন।

চলতি মৌসুমে হজ প্যাকেজের খরচ মাত্রারিক্ত বাড়ানো নিয়ে দেশে সব মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এ পরিস্থিতিতে হজের প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দিলেও হজযাত্রীদের আগ্রহ দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ