চাঁদপুর ৭০০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে জেলা পরিষদ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২১, ২০২৩ | ৫:৩৬
Link Copied Successfully!
চাঁদপুরের জেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মদিন, জাতীয় শিশু দিবস ও কৃতি শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার ২০২১-২২ শিক্ষাবর্ষে উত্তীর্ণ এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে ১৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গনে সমাবেশ শুরু হয়। বিকাল ৩টায় শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলেদেন এবং বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁদপুরে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফেসবুক হচ্ছে এখন পৃথিবীর সবচাইতে বড় বুক। এখানে সকল কিছু পাওয়া যায়। কিন্তু তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় এই ফেসবুক ব্যবহার করে নষ্ট করবে না। ফেসবুক থেকে এখন দুরে থাক। পোষাক আর মোবাইলের দিকে না তাকিয়ে তোমার ভবিষ্যতের দিকে তাকাও।
ডিসি বলেন, আমাদের আবেগের বেগ থামাতে হবে। তোমাদের পড়াশুনা শেষ হওয়ার পর কি করবে সেই দিনগুলোর কথা চিন্তা করে আগাতে হবে। যোগ্য মানুষ হওয়ার চেষ্টা করবে। মানুষত আমরা সবাই। কয়জন সফল। তাই সফল হওয়ার চেষ্টা করতে হবে। সফল হতে হলে নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে।
সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। তিনি বক্তব্যে বলেন, বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু এই বাঙালি জাতির জন্য বহুবার জেল খেটেছেন এবং সর্বশেষ শাহাদাত বরণ করেছেন। তার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সেই সপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ডিজিটাল দেশে পরিণত হয়েছি। স্মার্ট বাংলাদেশে উপনিত হব। তার জন্য শিক্ষার্থীদেরকে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্থা মোহাম্মদ মিজানু রহমান।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল ও জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তারের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মো. বিল্লাল হোসেন ও খুরশিদ আলম শিকদার। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী মমিন উল্লাহ বীর প্রতীক একাডেমির শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। সবশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, আমন্ত্রিত অতিথি, জনপ্রতিনিধি, জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার