বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২১, ২০২৩ | ৪:৪৭
Link Copied Successfully!

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। আর ফাইনালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলে নিয়েছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (২১ মার্চ) শহীদ নূর হোসেন স্টেডিয়ামে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা।

যদিও ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই উৎসবে মেতেছিল পুরো ভলিবল স্টেডিয়াম। কারণ, স্কোর ব্যবধানে এগিয়ে থাকায় বিজয় আগেই থেকেই নিশ্চিত হয়েছিল। আর ফাইনালে জাতীয় পতাকা উড়িয়ে ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’ গানে উৎসবে মাঠে গ্যালারিতে থাকা দর্শকরা।

বিজ্ঞাপন

এদিন অন্যদিনের তুলনায় কিছুটা কঠিনই ছিল তুহিন তরফদারদের লড়াই। কারণ, ম্যাচের শুরুর দিকে একপর্যায়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ দল। কিন্তু দ্রুতই ম্যাচে ফিরে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে ২০-১৪ ব্যবধানের লিড নিয়ে মাঠ ছাড়ে গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই লোনা আদায় করে নেয় স্বাগতিক দল। আর ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে আবারও লোনা আদায় করে বাংলাদেশ দল। দ্বিতীয় লোনা শেষ বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩৭ আর চাইনিজ তাইপেই ২১। ম্যাচের শেষ দিকে আরও পয়েন্ট কমতে থাকে চাইনিজ তাইপের। বাংলাদেশের তখন অপেক্ষা শুধু শিরোপা উঁচিয়ে ধরার। শেষ পর্যন্ত ৪২-২৮ ব্যবধানে হ্যাটট্রিক শিরোপার মিশনে সফল লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব