কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার বৃত্তিতে সপ্তম স্থানে হাজীগঞ্জের মুনমুন

Default User
পপুলার বিডিনিউজ ডটকম
আপডেটঃ আগস্ট ২৬, ২০২০ | ৮:৫৫
Link Copied Successfully!

কুমিল্লা বোর্ডে এসএসসি বোর্ড বৃত্তিতে সপ্তম স্থান অধিকার করেছে তাসনিয়া জাহান মুনমুন। সে হাজীগঞ্জ উপজেলার আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

মঙ্গলবার সারাদেশে এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

তাসনিয়া জাহান মুনমুন হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ মুজমদার বাড়ীতে নানার বাড়ী থেকে পড়াশোনা করে। তার বাবা রেজওয়ান হোসাইন ও মাতা দিলরুবা জাহান নিটি। তার বাবার বাড়ী উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে।

বিজ্ঞাপন

মুনমুন পিইসি ও জেইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সে ভবিষ্যতে প্রশাসন বিভাগে চাকুরী করতে চায়।

মুনমুনের বাবা ও মা বলেন, মুনমুন যেন উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয়ে মানবকল্যাণে ধাবিত হতে পারে, সেজন্য সবার দোয়া চাই।

আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস বলেন, কুমিল্লা বোর্ডে বৃত্তি তালিকায় আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭ জন রয়েছে। তাসনিয়া জাহান মুনমুন ট্যালেন্টপুলে বাকী ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। তিনি আরো জানান, চলতি বছর এই বিদ্যালয় থেকে ১৭ জন এসএসসিতে এ প্লাস পেয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা