কুমিল্লায় মুক্তিপণ না পেয়ে মাদ্রাসা ছাত্রীকে হত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২০, ২০২৩ | ১১:৪৫
Link Copied Successfully!

কুমিল্লার দাউদকান্দিতে তানিশা (৬) নামে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দেওয়ায় তারা ওই ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ ভুট্টাখেতে ফেলে রাখে।

এদিকে হত্যাকারীদের বিচার দাবিতে তানিশার লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা। শনিবার রাতে ভুট্টাখেত থেকে শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রোববার বিকালে দাউদকান্দি মডেল থানার সামনে লাশ নিয়ে বিক্ষোভ করে তারা। একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, মেয়র নাইম ইউসুফ সেইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

তানিশা ওই উপজেলার সদর উত্তর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে। সে স্থানীয় জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। শনিবার বিকাল ৩টার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বিজ্ঞাপন

চাচা ফয়সাল বলেন, অপরিচিত নম্বর থেকে আমার কাছে তানিশা কোথায় জানতে চায়। বাড়িতে আছে বললে তারা বলে, বাড়িতে নেই, আমাদের কাছে আছে। নিতে হলে দুই লাখ টাকা লাগবে। বিষয়টি আমাদের মেম্বারকে জানাই। মেম্বার পুলিশকে জানায়। পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে স্থানীয় আহাম্মদ আলীর ছেলে মাহফুজকে (২৫) রাতে আটক করে। তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশের ভুট্টাখেত থেকে তানিশার লাশ উদ্ধার করা হয়।

শিশুটির মা শারমিন আক্তার জানান, অপহরণকারীদের ২৫ হাজার টাকাও দেওয়া হয়েছে। এরপরও তারা আমার মেয়েকে বাঁচাতে দিল না। এ কথা বলেই বারবার মূর্ছা যান।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, এ ঘটনায় তানিশার মা থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ