চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৭, ২০২৩ | ৫:৩০
Link Copied Successfully!
চাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে।
তুমি জন্মেছিলে বলেই জন্মেছে এই দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই যেন বাংলার মুক্ত আকাশ, অবিরাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু মানেই বাঙালি জাতির অস্তিত্ব, বাঙালির ঠিকানা। বঙ্গবন্ধু মানেই ঝড়-ঝঞ্ঝার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে সঠিক পথে চলা। বঙ্গবন্ধু মানেই বাঙালির আদর্শ, মৃত্যুঞ্জয়ী চেতনা।
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
র‌্যালি শেষে সকলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে “বঙ্গবন্ধুর প্রতিকৃতি” তে  শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব