কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ফরিদগঞ্জের রাজু’সহ গ্রেফতার ছয়

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৫:৪৯
Link Copied Successfully!

কুমিল্লা জেলার কোতয়ালী, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৬ বোতল ফেন্সিডিল ও ৪৪ কেজি গাঁজা’সহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ১৪ মার্চ বিকালে  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পৃথক অন্য আরেকটি র‌্যাব-১১,  এর একটি আভিযানিক দল ১৪ মার্চ বিকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজ এলাকায় ৪১ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল  ১৪ মার্চ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা’সহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পৃথক অপর একটি আরেকটি অভিযানে র‌্যাব-১১, এর আভিযানিক দল ১৪ মার্চ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর আশ্রাফপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তেলিহাটি (মধ্যমপাড়া) গ্রামের মোঃ আলকাছ মিয়ার ছেলে মোঃ মানিক মিয়া (২৩), একই থানার কাদৈর
পূর্বপাড়া (সুবর্ণপুর) গ্রামের মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ রুবেল হোসেন (২০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন মনতলা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মোঃ রাজু (৩৬), কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার চৌয়ারা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত মন্নানের মেয়ে সেলিনা বেগম (৪৩), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ গ্রামের আব্দুল মোতালেব মোঃ রুমান (২৪) এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কোমারডোগা (পূর্বপাড়া) গ্রামের মীর অহিদুর রহমানের ছেলে মীর মিজানুর রহমান (৪০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ