এশিয়ার সেরা ফিল্ডিং দল বাংলাদেশ, দাবি সাকিবের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৪, ২০২৩ | ৯:৩৩
Link Copied Successfully!

ইংল্যান্ড সিরিজের পুরোটা জুড়েই নিজের সেরাটা দিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে ঠিকই সবকটি ম্যাচেই জয় তুলে নিয়েছে টাইগাররা। মঙ্গলবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর সংবাদ সম্মেলনে এসে সাকিব দাবি করেছেন, ফিল্ডিংয়ে বেশ উন্নতি করেছে তার দল।

অধিনায়ক সাকিবের দাবি এই মুহূর্তে বাংলাদেশ দলের ফিল্ডিং অনেক শক্তিশালী। সবাই ভালো করছে তবে সাকিব নিজে ছাড়া। তিনি বলেন, ‘আমি যদি সবকিছু বিবেচনায় রাখি, আমাদের সবচেয়ে বড় উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। যেটা আমাদের সবসময়ই করা উচিত। আমাদের দলের অন্তত পরিকল্পনা আছে, আমরা যেন ফিল্ডিংয়ে এশিয়ার সেরা দল হতে পারি। আমার মনে হয় না, আমরা খুব বেশি দূরে আছি। এই দলটা সম্ভবত এশিয়ার সেরা ফিল্ডিং দল…আমি বাদে যদিও।’

ক্রিকেটের বাকি দুই বিভাগ ব্যাটিং-বোলিংয়ের মতোই ফিল্ডিংও বেশ গুরুত্বপূর্ণ। আর টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ম্যাচেই এক্স ফ্যাক্টর হতে পারে এই ফিল্ডিং। কারণ এখানে একটা-দুইটা বাউন্ডারি সেইভ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

সাকিব বলেন, ‘তিনটা ম্যাচেই আমার মনে হয় অসাধারণ ফিল্ডিং করেছি। যেটা আমাদের বিশেষত টি-টোয়েন্টি ম্যাচে যেখানে ২-৪-১০-১৫-২০ রান পার্থক্য গড়ে দেয়, ওই জায়গাতে আমরা এবার অনেক বড় একটা টিক মার্ক দিয়েছি।’

ফিল্ডিং নিয়ে আরেক প্রশ্নে অধিনায়ক সাকিব বলেন, ‘অবশ্যই! এটা (সিরিজে বাংলাদেশের ফিল্ডিং) সাধারণ যেকোনো মানুষেরই চোখে পড়েছে। তিন ম্যাচেই যে ধরনের ফিল্ডিং আমরা করেছি। ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল। আমার মনে হয়, আমরা তাদের থেকে ভালো ফিল্ডিং করেছি। সেই জায়গা থেকে অনেক বড় একটা টিক মার্ক।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা