কোল থেকে অপু বিশ্বাসের পড়ে যাওয়ার কারণ জানালেন নিরব

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৩, ২০২৩ | ৫:১৩
Link Copied Successfully!

গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নায়ক নিরব।

শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন।

সেদিনের ঘটনার বিবরণ দিয়ে নিরব বলেন, সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, এ আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত না। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল। কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটা ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।

বিজ্ঞাপন

ঘটনাটি সম্পর্কে নিরব বলেন, সেখানে আমরা ‘হৃদয়ের আয়না’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বিয়াইন সাব’সহ চারটি গানে সঙ্গে পারফর্ম করি। এর মধ্যে শেষ গান ছিল ‘বিয়াইন সাব’। সেই গানে পারফর্মের প্রায় শেষ মুহূর্তে হঠাৎ আমার কোল থেকে অপু পিছলে পরে যায়। এতে কারও কিছুই হয়নি। আমরা পাঁচ কি ছয় সেকেন্ড পরেই স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে আবার নেচেছি। এমনকি আবারও অপুকে কোলে নিয়েই নেচেছি।

তবে পড়ে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেছিলেন নিরব ও অপু বিশ্বাস।

কিন্তু ভক্তরা কেউ কেউ অনুষ্ঠান ফেসবুকে লাইভ করায় ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। সেই ঘটনাটি নানাভাবে সংবাদমাধ্যমে এসেছে। এতে মনঃক্ষুণ্ন নিরব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা