মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার চিত্ত রঞ্জন দত্ত বীরউত্তম আর নেই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৫, ২০২০ | ১১:৫৯
Link Copied Successfully!

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত মারা গেছেন।

তিনি সি আর দত্ত নামে বেশি পরিচিত ছিলেন এবং মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীর উত্তম খেতাব লাভ করেছিলেন।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর ঘোষ।

এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।

বিজ্ঞাপন

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর।

এর আগে ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল যে গত ২০শে অগাস্ট ফ্লোরিডার বাসভবনের বাথরুমে হঠাৎ পড়ে যান সি আর দত্ত। এই সময় তার পা ভেঙ্গে যায়। এরপর জেনারেল দত্তকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।

ভারতের শিলংয়ে জন্ম হলেও সি আর দত্তের পৈতৃক বাড়ি ছিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়।

বিজ্ঞাপন

১৯৫১ সালে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিলেট অঞ্চল নিয়ে যে ৪ নম্বর সেক্টর গঠন করা হয়, সেই সেক্টরের কমান্ডার হিসাবে নিযুক্ত হন সি আর দত্ত। যুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব পান।

স্বাধীনতার পরে তিনি প্রথমে সেনাবাহিনীর রংপুরে ব্রিগেড কমান্ডার হিসাবে নিযুক্ত হন। পরে তাকে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী গঠনের দায়িত্ব দেয়া হয়। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) গঠনের পর তিনি ছিলেন বাহিনীর প্রথম মহাপরিচালক।

১৯৮৪ সালে তিনি অবসর গ্রহণ করার পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ( সূত্র- বিবিসি বাংলা )

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা