চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৯, ২০২৩ | ৫:১৪
Link Copied Successfully!

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জোহানা মাজিবুকো ১২৮ বছর বয়সে মারা গেলেন। জোহানা মাজিবুকো দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের ক্লার্কসডর্পের (উত্তর-পশ্চিম প্রদেশের) জোবার্টনে তার নিজ বাড়িতে শুক্রবার মারা যান। খবর ডেইলি মেইলের।

তার তত্ত্বাবধায়ক এবং পুত্রবধূ থান্ডিওয়ে ওয়েসিনিয়ানা বলেন, তিনি তাকে ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানে স্ট্রোকের জন্য চিকিৎসা করা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি তাকে রিলিজ করে দেওয়া হয়েছিল। তিনি তিন দিন পর বাড়িতে মারা যান।

থান্ডিওয়ে ওয়েসিনিয়ানা আরও বলেন, তিনি ভুট্টার খামারে বড় হয়েছেন। কখনো স্কুলে যাননি এবং পড়তে বা লিখতে পারতেন না। তিনি তিন শতাব্দী বেঁচে আছেন এবং ব্রিটিশ ঔপনিবেশিকতা, বর্ণবাদ এবং দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন।

বিজ্ঞাপন

যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা তাকে কখনই আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে যাচাই করা হয়নি। তার আইডি ডকুমেন্ট রয়েছে, যা প্রমাণ করে যে তিনি ১১ মে ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মে মাসে ১২৯ বছর হবে।

তিনি ১২ মে, ২০২২-এ তার ১২৮তম জন্মদিন উদযাপন করেছিলেন। তিনি ১২ ভাইবোনের মধ্যে একজন ছিলেন, যার মধ্যে তিন ছোট ভাই এখনো বেঁচে আছেন। তার সাতটি সন্তান ছিল, যাদের মধ্যে দুটি এখনো জীবিত আছেন। তার ৫০টিরও বেশি নাতি-নাতনি রয়েছে।

সম্প্রতি গত বছর জোহানা মাজিবুকো তার ১২৮তম জন্মদিন উদযাপন করেছেন৷ তখন ক্লার্কসডর্পের জোবারটন থেকে তার সমর্থকরা জোহানা মাজিবুকো বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতে চেয়েছেন।

বিজ্ঞাপন

মাজিবুকোকে শনিবার ক্লার্কসডর্পের জোবার্টনে দাফন করা হবে।

২০২৩ জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রান্সের লুসিল র্যা ন্ডন তার বয়স ছিল ১১৮ বছর। কিন্তু দক্ষিণ আফ্রিকার জোহানা মাজিবুকো ১২৮ বছর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা