
কুমিল্লায় ৫০ কেজি গাঁজা’সহ গ্রেফতার দুই: প্রাইভেটকার জব্দ
Link Copied Successfully!


কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর এলাকা হতে ৫০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৮ মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার চম্পকনগর সাতরা গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে মোঃ আজমাইল হোসেন (২২) এবং একই থানার কাপ্তান বাজার গ্রামের মোঃ হাসান মিয়ার ছেলে মোঃ রবিউল হাসান (২১)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







