
স্বাস্থ্যবিধি না মানায় হাজীগঞ্জে যানবাহনে জরিমানা
Link Copied Successfully!

- করোনাভাইরাস মোকাবিলায় হাজীগঞ্জে মাস্ক ব্যবহার, বাসে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

সামাজিক দুরত্ব বজায় না রাখা, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী না নেয়ার অপরাধে ২৩আগষ্ট(রবিবার) উপজেলার বিভিন্ন স্হানে যানবাহনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরায়, বাসে অতিরিক্ত ভাড়াও যাত্রী উঠানো এবং স্বাস্থ্যবিধি না মানায় যাত্রিবাহী বাস আল আরাফাহ, হিলশা এবং সৌদিয়া পরিবহনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং ২৬৯ ধারা আওতায় মোট ৮ হাজার ৬‘শ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মহামারি করোনায় ঘরের বাহিরে সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। চলমান এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রয়োজনে আরো কঠোরতা অবলম্বন করবে প্রশাসন।



























