
কুমিল্লায় ২৫ কেজি গাঁজা’সহ গ্রেফতার: তিন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী এলাকা হতে ২৫ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ০৫ মার্চ বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন বেতুয়া গ্রামের মোঃ নজরুল
ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৯), ঝালকাটি জেলার ঝালকাটি সদর থানাধীন মহাদিপুর গ্রামের মোঃ ইসমাইলের মেয়ে অন্তরা আক্তার সনিয়া (২২) এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ধামকুল
গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ বিদ্যুৎ খান (২৪)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







