
কুমিল্লায় ৭১ বোতল ফেন্সিডিল’সহ কালাম গ্রেফতার
Link Copied Successfully!


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকা হতে ৭১ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৮ জানুয়ারী রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭১ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালীকৃষ্ণপুর গ্রামের মৃত আনা মিয়ার ছেলে আবুল কালাম (৩৫)।


র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।







