
ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো ইয়াসিন আরাফাতের
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে
মোটরসাইকেল স্লিপ করে পিক-আপের চাকায় পিষ্ট হয়ে কিশোর ইয়াসিন আরাফাতের (২০) মৃত্যু হয়েছে।
১৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ফয়েজ ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ইয়াসিন আরাফাত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কালিরবাজার চৌরাস্তা এলাকায় যাওয়ার পথে পালসার মোটরসাইকেল স্লিপ করে। তারপর বিপরীত থেকে আসা পিক-আপের নিচে চলে যায়।
পিকআপ চালক ও স্থানীয়রাসহ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে আরাফাতের মৃত্যু হয়।
আরাফাত ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া এলাকার বুলবুল আহমেদের বাড়ির মৃত আবুল কালামের ছোট ছেলে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপটি উদ্ধার করা হয়।



























