নোয়াখালীতে নদীতে মাছ বৃদ্ধির জন্য জেলেদের বিশেষ দোয়া ও মিলাদ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | ৪:২৮
Link Copied Successfully!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে তেমন মাছ না মিলছে না। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন জেলেরা।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোয়াখালীতে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেন জেলেরা।

জানা যায়, বেশ কিছু দিন ধরে হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে মাছ মিলছে না। ফলে জেলেদের মনে হতাশা কাজ করছে। কিস্তিসহ বিভিন্ন ঋণের চিন্তায় পড়েছেন তারা। সেজন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য এবং নদীতে মাছ বৃদ্ধির জন্য খতমে ইউনুস শেষে দোয়া ও তবারকের আয়োজন করেন জেলেরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ফরহাজী ও মাওলানা আব্দুর রহিম। শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আয়োজক নদীর মাঝি বলেন, নদী আমাদের একমাত্র আয়ের সম্বল। অন্য কোনো কাজ জানি না। নদীর আয় দিয়ে আমাদের জীবন চলে। যদি মাছ না পাই তাহলে ঋণের মধ্যে পড়তে হবে। তখন পরিবার নিয়ে বাঁচা কঠিন হয়ে পড়বে।

বাবলু মাঝি নামের একজন বলেন, নদীতে মাছের আশায় জাল ফেললেও সারাদিন পর বিকেলে এসে মাত্র দুইটি জাটকা ধরতে পেরেছি। মাছ নেই বললেই চলে। তাই আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া ও মিলাদের ব্যবস্থা করেছি। আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নেই।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, মাছের বৃদ্ধির জন্য এমন দোয়ার আয়োজন করা হয়েছে। আগে এই সময়ে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু বর্তমানে মাছ না পেয়ে অনেক জেলে পেশা পরিবর্তন করছেন। অনেক জেলে ঋণের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, মেঘনা নদীতে অনেক দিন ধরে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করা হয়। এতে মাছের রেণু ও ডিম নষ্ট হয়। ফলে মাছের সংখ্যা দিন দিন কমতে থাকে। আমরা জেলেদের বিভিন্নভাবে বুঝাচ্ছি, যদি এসব নিষিদ্ধ জালের ব্যবহার না কমাতে পারে তাহলে সামনেও তারা মাছ পাবে না।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন, মাছ পেলে জেলেরা যেমন লাভবান হবেন তেমনি দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে। তাছাড়া বেহুন্দি জাল, কারেন্ট জাল না ব্যবহারের জন্য তাদের বুঝানো হচ্ছে। বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের বকনা বাছুর, ছাগল, সেলাই মেশিন ও ভ্যান দেওয়া হচ্ছে। মূলত জেলেদের কর্মসংস্থানের জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ