খাটের নিচে মরদেহ লুকিয়ে রেখে মা-বোনের স্বাভাবিক জীবনযাপন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৩ | ৫:০৩
Link Copied Successfully!

ফরিদপুরে বাসার খাটের নিচ থেকে ঝুমা আক্তার (৩৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

ঝুমা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ তালুকদার কয়েক বছর আগে মারা গেছেন। ঝুমা, তার মা মনোয়ারা বেগম ও ছোট বোন সুমা আক্তারের (২৭) সঙ্গে ওই বাড়িতে থাকতেন। আর তার ছোট ভাই ওয়াশিবুল তালুকদার (২৮) পুলিশে চাকরি নিয়ে চট্টগ্রামের পাটগাছাতে কর্মরত। এজন্য নিয়মিত বাড়িতে আসেন না তিনি।

পুলিশ আরও জানিয়েছে, তাদের ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ তাদের ঘরের খাটের নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা ও ছোট বোনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস