ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩ | ৬:৫২
Link Copied Successfully!

সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল মিয়ার (৩৫) ধারালো দায়ের কোপে আপন বড় ভাই কবীর মিয়া (৬৫) খুন হয়েছেন। পারিবারিক ডোবায় বড়শি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে নিজেদের বাড়ির সামনে পারবারিক ডোবায় বৃহস্পতিবার বিকালে বড়শি পেতে কিছু মাছ শিকার করেন বড় ভাই কবীর মিয়া। ওই দিন রাতে ছোট ভাই মোজাম্মেল মিয়া খবরটি জানতে পেরে বড় ভাই কবীর মিয়াকে গালমন্দ করেন। এ নিয়ে রাত ৯টার দিকে নিজেদের বাড়ির উঠানে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই মোজাম্মেল মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাই কবীর মিয়ার মাথায় কোপ মারেন। এতে গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে পড়েন বড় ভাই। রাতেই আহত কবীরকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রাত পৌনে ২টার দিকে কবীরকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোজাম্মেল মিয়াকে শুক্রবার দুপুর ১২টার দিকে পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে হত্যায় ব্যবহৃত ধারালো দাটি উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন ও ঘটনার তদন্ত চলছে।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস