মসজিদে নববীতে দুই অমুসলিম নারীর প্রবেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৩ | ৫:৪৪
Link Copied Successfully!

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববীতে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও মসজিদে নববিতে দুই অমুসলিম নারী প্রবেশ করেছেন। এ ঘটনার পর বেশ সমালোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার ওই দুই অমুসলিম নারী মসজিদে নববিতে প্রবেশ করেন। মসজিদে নববির নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাফেয়ার্স এজেন্সি এ তথ্য জানায়। খবর সৌদি গেজেটের।

সংস্থাটি জানিয়েছে, ওই দুই অমুসলিম নারী ভুল করে মসজিদে নববিতে প্রবেশ করেন। ওই স্থানে প্রবেশের জন্য যে ধরনের পোশাক পরিধান করার বিধান রয়েছে, সে ধরনের পোশাক ওই দুই নারীর মধ্যে অনুপস্থিত ছিল।

বিজ্ঞাপন

পরে ওই দুই নারীকে আটক করে মসজিদে নববির পবিত্রতা সম্পর্কে জানানো হয়। এর পরই তারা তাদের ভুল বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মীদের ধন্যবাদ জানান।

ওই দুই নারী বলেন, মসজিদে নববিতে প্রবেশ করার জন্য যে নিয়ম রয়েছে, সেটি আমাদের জানা ছিল না। এ ছাড়া নির্ধারিত পোশাক পরতে হবে, এটিও আমাদের জানার বাইরে ছিল।

নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, পরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে তারা নজর রাখবে। এ জন্য তারা তাদের কার্যক্রম আরও জোরদার করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস