মতলব উত্তরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত তিন

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২৩ | ৩:৫৬
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে  আঃ বারেক ছৈয়ালের ছেলে আলাউদ্দিন ও কামাল উদ্দিন কে  মারধর ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।
উক্ত বিষয়ে আলাউদ্দিনের স্ত্রী জোহরা ইসলাম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়,তারপর ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৩৫৪/৪২৭/৫০৬ ধারায় মামলা রেকর্ড করে করে মামলা নং ০৫।
অভিযোগ সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে আলাউদ্দিনের ক্রয়কৃত জমিতে যাওয়ার জেরধরে একই গ্রামের আঃ সোবাহান বাগের ছেলে মিঠু বাগ, রাকিবুল ইসলাম বাগ, মোহাম্মদ আলী বাগ, রানি বেগম, তানিয়া আক্তার, ইকরামুল হাসান ও সোবাহান বাগ সহ অজ্ঞাত নামা আরো ৩/৪জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে আলাউদ্দিন ও কামাল উদ্দিন কে হত্যার চেষ্টা করে।
তাছাড়া ১,২,ও ৩ নং বিবাদীসহ আরো নাম নাজানা ৩/৪ জনকে নিয়ে বাড়ীর পাশে বসে নেসা মাদক সেবন করে। আমাদের জমিতে গেলে, অশ্লিল ভাষায় কথাবার্তা ও অঙ্গভাঙ্গী করে। এ বিষয়ে বিবাদীদের বাধা দিলে , তারা বাধার তোয়াক্কা না করে অশ্লিল আচার আচরন ও হুমকি ধমকি দেয়।
এ বিষয়ে বাদী জোহরা ইসলাম বলেন, ঘটনার দিন আমার স্বামী ও আমার দেবর আমাদের ক্রয়কৃত জমিতে গেলে, সকল বিবাদীরা আমার স্বামী ও দেবরকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঠি সোটা, সাবল, রড দিয়া মারধর করে ও লোহার দাড়ালো ছেনা দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে রক্তাক্ত ও জখম করে। তাকে খুন করার জন্য লোহার সাবল ও দাড়ালো ছেনা দিয়ে বারি মারলে, ২নং স্বাক্ষী কামাল উদ্দিন ডান হাতে প্রতিহত করে তখন বিবাদীরা সকলে মিলে মাটিতে ফেলিয়া রক্তাক্ত জখম করে। পরে আমার স্বামী ও দেবর চিৎকার দিলে, আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাদী জোহরা ইসলাম বলেন, আমি খবর পেয়ে এসে বিবাদীকে জিজ্ঞােস করলে বিবাদী আমার সাথে মারমুখী আচরন করে আমার পরিহত কাপড় ছিড়িয়া শ্লীলতাহানি করে ও আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়ে যায়। আমি যদি আইনের আশ্রয় নেই তাহলে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্য হুমকি দেয়। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে, তদন্ত করে আইনানুগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ