চাঁদপুরে রসু খাঁর খোঁজে শিহাব শাহীন, প্রস্তুত হচ্ছেন নিশো

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩ | ২:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয়।

২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর তার লোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করে ১১ নারী হত্যার কথা। টার্গেট ছিল ১০১টি হত্যাকাণ্ড ঘটানোর। কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে ধরা পড়ার পর তার সেই আশা পূরণ হয়নি। রসু যাদের হত্যা করেছে তারা সবাই ছিল গার্মেন্ট কর্মী।

সেই রসু খাঁ এখনও জেলে। ফাঁসির রায় হলেও এখনও সেটি কার্যকর হয়নি। তবে তার জীবনের গল্পটি পর্দায় ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন আলোচিত নির্মাতা শিহাব শাহীন। যিনি এর আগে সত্য ঘটনা অবলম্বনে ‘আগস্ট ১৪’ সিরিজ বানিয়ে তুমুল প্রশংসিত হন। এরপর ‘সিন্ডিকেট’ ও ‘মায়াশালিক’ বানিয়েও পান তুমুল করতালি। সেই ধারাবাহিকতায় এবার নির্মাতার টার্গেট সিরিয়াল কিলার রসু খাঁ।

বিজ্ঞাপন

আর এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য নির্মাতা বেছে নিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা আফরান নিশোকে।

৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে শিহাব শাহীন জানান, এখন তিনি অবস্থান করছেন চাঁদপুর রসু খাঁর এলাকায়। তিনি বলেন, ‘আমি এসেছি রসুর খাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে। পাশাপাশি রসুর এলাকাটাও ভিজিট করছি। আমি চাই পুরো ঘটনাটি নির্মোহভাবে পর্দায় তুলে আনছে। সেজন্যই এখানে আসা।’

‘রসু খাঁ’ হচ্ছে বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার। এই সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি নির্মিত হবে একটি ওটিটি প্লাটফর্মের জন্য।

বিজ্ঞাপন

তবে ‘রসু খাঁ’ সিরিজের আগে ‘সিন্ডিকেট ২’-এর কাজ শেষ করবেন শিহাব শাহীন। এরপরই আফরান নিশোর চুল ছোট করে ‘রসু খাঁ’র কাজ ধরবেন নির্মাতা। সব ঠিক থাকলে চলতি বছরই সিরিজটি প্রকাশ হবে ওটিটি প্ল্যাটফর্মে।

সম্প্রতি নির্মাতা শেষ করেছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের কাজ। যা শিগগিরই প্রকাশ পাবে চরকিতে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা