মতলবে ১২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩ | ১০:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

তিনি বক্তব্যে বলেন, গত চার বছরে মতলবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত উন্নয়ন হয়েছে, তা বিরল। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন হয়েছে। ননএমপিও স্কুল এমপিও হয়েছে। শেষ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে। বছরের প্রথম দিনে বই পাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়াও লেখাপড়া করার পাশাপাশি খেলাধুলা করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দিয়েছেন সরকার। এসব উন্নয়নগুলো আমি মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে করতে সক্ষম হয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকের যে বাংলাদেশ তা নিয়ে আমরা গর্বিত। স্বাধীনতার ৫২ বছর পরে আমরা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব স্মার্ট বাংলাদেশ পাচ্ছি। দেশ উন্নত হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তা সম্ভব হতো না। কারণ আওয়ামী লীগই একমাত্র মুক্তিযুদ্ধের চেতনার দল হিসেবে দেশ পরিচালনা করছে।

নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাল উদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সম্পাদক জিএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী ও পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে ১২ টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় খেলাধুলা সামগ্রী বিতরণ করেন অ্যাড. নুরুল আমিন রুহুল। পর্যায়েক্রমে সকল প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে বলো জানান উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ