সাবেক স্বামীর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২, ২০২৩ | ৫:৪২
Link Copied Successfully!

নোয়াখালী সদর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী (৪২) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি তারই সাবেক স্বামী।

বৃহস্পতিবার দুপুরে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফার হাট-সংলগ্ন একটি গ্যারেজে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

বিজ্ঞাপন

অভিযুক্ত মোজাম্মেল হোসেন মিলন (৫০) উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর দিঘী-সংলগ্ন এলাকার বাসিন্দা।

জানা গেছে, ভুক্তভোগী নারী সৌদি আরব থাকাকালীন মোজাম্মেল হোসেন মিলনকে বিয়ে করেন। ওই সময় অভিযুক্ত মিলনের কাছে কয়েক ধাপে ১০ লাখ টাকা জমা রাখেন। একপর্যায়ে দাম্পত্য কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে দেশে ফিরে আসেন দুজনই। বুধবার বিকেলে ভুক্তভোগী নারী পাওনা টাকা আদায়ের জন্য ঢাকা থেকে উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফার হাট এলাকায় আসেন। তখন সাবেক স্বামী তাকে একটি গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারীকে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন গাড়িতে তুলে দেন।

এদিকে গাড়িতে ওঠার পর ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। চিকিৎসক বিষয়টি সোনাইমুডী থানাকে অবহিত করেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে বিস্তারিত জেনে ভুক্তভোগীকে নোয়াখালী সদর হাসপাতালে রেফার্ড করেন।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে জানতে মিলনের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, বুধবার রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী মৌখিকভাবে পুলিশকে জানিয়েছে তার সাবেক স্বামী মিলনের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ