হিন্দু নাকি মুসলমান

ধর্ম শনাক্তে আটকে আছে যুবকের শেষ বিদায়

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ১০:১৮
Link Copied Successfully!

চট্টগ্রামের পটিয়ায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।এখন তার শেষ বিদায় আটকে আছে ধর্ম পরিচয় শনাক্ত নিয়ে। তার পরিবার বলছে, তিনি হিন্দুধর্মাবলম্বী।তবে বন্ধুরা দাবি করছেন, তিনি মুসলিম ধর্মাবলম্বী।

বন্ধুদের দাবি, তিনি হিন্দু পরিবারে জন্ম নিলেও গত কয়েক বছর আগে আইনিভাবেই মুসলিম ধর্ম গ্রহণ করে রতন থেকে আহমদ নামে পরিবর্তিত হন।

দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হওয়ার পর দুই পক্ষ তাকে ধর্মীয় রীতি মোতাবেক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান।কিন্তু ধর্ম পরিচয় শনাক্ত নিয়ে জটিলতা দেখা দেওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়াচ্ছে।তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হিমাগারে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার দুপুরে চট্টগ্রাম পটিয়া বাদামতল এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহত যুবকের ধর্ম নিয়ে লাশের দাবি করছেন দুই সম্প্রদায়ের স্বজন ও নিকটতম বন্ধুরা।

যুবকের লাশ নিতে এসে নিহতের খালা, মামাত বোন বিপা দাস ও মামাত ভাই ওসিম দাস বলেন, নিহত রতন দাস হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেছে ও হিন্দু ধর্মের সব আচার-আচরণ পালন করেছে। তার শেষকৃত্য আমরা আমাদের মতো করে করব। সে স্বাবলম্বী না হওয়ায় বিয়ে করেনি। মায়ের সঙ্গে নগরের আগ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতো। একটি মোবাইল কোম্পানিতে কাজ করতো। কাজের সূত্রে পটিয়া থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

অন্যদিকে নিহত যুবকের নাম আহমেদ দাবি করে তার বন্ধু আব্দুল করিম, রুবেল দাশ গুপ্ত, শাহিন, মো. বাদশাসহ সহকর্মী ও সহপাঠীরা বলেন, নিহত আহমেদ একজন মুসলমান। প্রায় তিন বছর আগে সে হিন্দু সম্প্রদায় থেকে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে ইসলাম ধর্মের রীতিনীতি অনুসরণ করতো। তবে সে তার মায়ের একমাত্র সন্তান হওয়াতে মাকে ছেড়ে কখনো যায়নি। সে মাকে অনেক ভালোবাসত। মায়ের সঙ্গে থাকতো। তার মা তার মুসলিম হওয়ার বিষয়টি জানতেন।

বিজ্ঞাপন

পটিয়া হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ জানান, যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। যুবক মুসলিম না হিন্দু ধর্মাবলম্বী- তা এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের