প্রেম করে বিয়ে, ঝগড়া করে আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৩ | ৩:৩১
Link Copied Successfully!
রাজধানীর শ্যামপুরের জুরাইনে স্বামীর সঙ্গে অভিমান করে শারমিন আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় পশ্চিম জুরাইন তোলা বাগিচার ভাসানী মঞ্জিল টিন সেট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভোলা জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাঠারহাট গ্রামের আলী ইসলামের স্ত্রী শারমিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তারা রাজধানীর ভাসানী মঞ্জিল টিন সেটে ভাড়ায় থাকতেন।

মৃতের স্বামীর বড় ভাই সাইফুল ইসলাম বলেন, ‘গত মাসের ২১ তারিখে আলী ইসলামের সঙ্গে শারমিনের বিয়ে হয়। গতকাল আমার বড় বোন সুরমা বেগমের বাসায় শারমিন বেড়াতে যেতে চেয়েছিল। রাত হয়ে যাওয়াতে আলী হোসেন বলছিল- আজ না গিয়ে, কালকে যেও। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে দু’জনে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আলী দেখতে পায় শারমিন লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে। এ দেখে তার স্বামী চিৎকার শুরু করে। চিৎকার শুনে সবাই এগিয়ে যাই।’

বিজ্ঞাপন

সাইফুল ইসলাম আরো বলেন, শ্যামপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান এসে তাদের স্বজনদের সহযোগিতায় শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

সাইফুল ইসলাম দাবি, স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া ও মনোমালিন্যের কারণে অভিমান করে শারমিন আত্মহত্যা করেছেন। তারা প্রেম করে বিয়ে করেছিলেন বলে জানান তিনি।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মনোমালিন্যর কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা- তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের