স্কুলের গেট নির্মাণের ছয়দিন পরই ভেঙে পড়ে ছাত্র আহত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৩ | ৩:০৮
Link Copied Successfully!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে আরাফাত সানী নামে এক ছাত্র আহত হয়েছে। আহত ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে তার পরিবার।

আরাফাত সানীর পিতা আলামিন শিকদার বলেন, ঘটনার দিন বিকালে আমার ছেলে তার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টির মাঠে খেলতে গিয়েছিল। এক পর্যায়ে গেটটি ভেঙে আমার ছেলে চাপা পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আমার ছেলেকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে এসেছি।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওলিউল্লাহ হাওলাদার বলেন, মাত্র ৬ দিন আগে বিদ্যালয়ের দেওয়ালে এই গেটটি লাগানো হয়েছে। গেটের কাজটি নিম্নমানের হওয়ায় গেটটি ভেঙে পড়েছে বলে আমাদের ধারণা। আমরা এ ঘটনার তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

ঠিকাদার নাসির শেখ বিদ্যালয়ের গেট ভেঙে ছাত্র আহত হওয়ার খবর স্বীকার করে বলেন, কাজটি বর্তমানে চলমান হয়েছে। এখানে কোনো নিম্নমানের কাজ হয়নি। আমি ভেঙে পড়া গেটটি পুনরায় স্থাপন করে দিব।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি বিষয়টি জানার পরে তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের