শেরপুরে পরস্পরের ওপর অভিমান করে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৩ | ৩:৫৫
Link Copied Successfully!

বগুড়ার শেরপুর পৌর শহরের হাজিপুর এলাকায় পরস্পরের ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে চিকিৎসাধীন শুক্রবার সন্ধ্যায় জিসান (২২) নামে এক যুবক ও তার স্ত্রী ফারজানা আক্তার মিম (১৯) মারা গেছেন।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গোলজার হোসেনের মেয়ে ফারজানা আক্তার মিমের পৌর শহরের হাজিপুর এলাকার বেল্লাল হোসেনের ছেলে জিসানের সঙ্গে এক বছর আগে বিয়ে হয়।

বিয়ের পর থেকে তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মান-অভিমান চলছিল। এরই একপর্যায়ে ২০ জানুয়ারি শুক্রবার সকালে শুভগাছা গ্রামে মিমদের বাড়িতে যাই।

বিজ্ঞাপন

সেখান থেকে দুপুরে পৌর শহরের হাজিপুর নিজ বাড়িতে এসে দোকান থেকে চিপস কিনে নিয়ে এসে ঘরের ভেতরে যান। পরে বিকাল ৪টার দিকে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে তারা ঘর থেকে বের হন।

পরিবারের লোকজন তাদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন সন্ধ্যা ৬টার দিকে স্ত্রী ফারজানা আক্তার মিম মারা যান। এর ১৫ মিনিট পর স্বামী জিসানও মারা যান।

এ বিষয়ে শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের