হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত

Default User
এসএম মিরাজ মুন্সী
আপডেটঃ আগস্ট ১৬, ২০২০ | ৯:১১
Link Copied Successfully!

ব্যাপক আয়োজন এর মধ্য দিয়ে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এরপূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের ইতিহাস নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার হাজিগঞ্জ পশ্চিম বাজার মিঠানিয়া ব্রিজ সংলগ্ন আনন্দ কমপ্লেক্সে বিকেল ৫টায় মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের সার্বিক পরিচালনায় শোক দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বেলাল হোসেন, ৫নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম মীর, ৩নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রোটারিয়ান আশফাক উল আলম চৌধুরী।

বিজ্ঞাপন

ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, আলহাজ্ব মোহাম্মদ সেলিম মিয়া, বাবু সমীর লাল দত্ত, মোঃ শাহাদাত হোসেন মজুমদার, হাটিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছফ গাজী মোহনসহ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ-ছাত্রলীগসহ দলীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা