বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের জাপান শাখা কমিটি গঠন

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২৩ | ৬:২৪
Link Copied Successfully!

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ২১সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী জাপান শাখা কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে জাপানে ভার্চুয়ালের মাধ্যমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ইঞ্জি: মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন স্বাক্ষরিত নাজমুল হাসান মজুমদারকে সভাপতি, মো. সাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক, আরিফ হোসেন  অর্ক’কে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটির অনুমোদোন করা হয়। এছাড়াও আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের জাপান শাখার নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আফিস আহমেদ, শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ সরকার, মো. মহিউদ্দিন শোহেব, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, মো. ইকরাম হোসেন, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম শান্ত, সহ-দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম রশিদ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ -অর্থ সম্পাদক মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহান মিয়া, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমরান হোসেন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. আসাদ, সহ-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম আবীর, জাহিদুল ইসলাম, আবরার হাসান।

সংঠনটির যাত্রার শুরু থেকেই প্রবাসীদের অধিকার আদায়ে বিভিন্ন ইতিবাচক কর্মকান্ড চালিয়ে আসছে। প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, প্রবাসীদের পরিবারের জান মালের নিরাপত্তার জন্য প্রবাসী নিরাপত্তা আইন প্রনয়ণ এবং বাস্তবায়ন, জাতীয় বাজেটে প্রবাসীদের কল্যাণে এবং উন্নয়নে ৫% বরাদ্দ দেওয়া, বিশ্বের যেসব দেশে প্রবাসীরা আছে অথচ রাষ্টীয় দুর্তাবাস নেই, সেসব দেশে দুতাবাস স্থাপন, দালাল মুক্ত পাসপোর্ট সেবা এবং পাসপোর্ট সেবায় সহজলভ্যতা, বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ সহ প্রবাসীদের অধিকার আদায়ের বিভিন্ন দাবী নিয়ে কাজ করা অন্যতম জাতীয় সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ১ কোটি ২০ লক্ষ প্রবাসীদের অধিকার আদায়ের অন্যতম জাতীয় সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। বর্তমানে বিশ্বের প্রায় ৫০ টিরও বেশি দেশে এই সংগঠনের কার্যক্রম চলছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ভিপি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের