কুমিল্লায় চোরের অপবাদ দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা: ঘাতক গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৮, ২০২৩ | ৩:৫১
Link Copied Successfully!
কুমিল্লা বুড়িচং উপজেলার দূর্গাপুর নোয়াপাড়া এলাকায় চোর বলে সন্দেহ করায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বস্তাবন্দি মরদেহ  ডোবায় ফেলে দেয়া হয়।
নিহতের নাম মনজুরুল ইসলাম (২৬)।  তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামে। নিহত মনজুরুল উপজেলার মোকাম ইউনিয়ন এর  দূর্গাপুর  নোয়াপাড়া এলাকায় আক্তার হোসেনের গরুর খামারে কাজ করতো।
এ ঘটনায় ঘাতক নাহিদ হোসেন (১৯) গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক নাহিদের বাড়িও রংপুর জেলার তারাগঞ্জ থানার উজিয়াল ডাক্তারপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ কামরান হোসেন।
সোমবার রাত সাড়ে ১১ টায় পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে এবং রাতেই ময়নাতদন্তের জন্য কুমিল্লা ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ কর্মকর্তা কামরান জানান  গত সোমবার ১৬ জানুয়ায়ী বিকেলে মোস্তাকিন মিয়া তার বড় ভাইকে পাওয়া যাচ্ছে না মর্মে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে প্রযুক্তির সহয়তায় সন্দেহভাজন নাহিদ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাহিদ স্বীকারোক্তি দেয় সে মনজুরুলকে হত্যা করে। নাহিদের দেখানোর পর পুলিশ  ডোবা থেকে মনজুরুলের মরদেহ উদ্ধার করে।
নিহত মনজুরুল নোয়াপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের গরুর ফার্মে কর্মচারী ছিলো। এ ছাড়াও সময় পেলে অন্যের বাড়িতে দৈনিক মজুরিতে কৃষি কাজ করতো। ঘাতক নাহিদও ওই ফার্মের কর্মচারী৷
গত ১৩ জানুয়ারী রাতে  মনজুরুলের পকেটে থাকা ১৪ শ টাকা হারিয়ে যায়। মনজুরুলের দাবি তার টাকা হারিয়ে যায়নি। এ টাকা চুরি করেছে নাহিদ। বিষয়টি নিয়ে দু’জনের মধ্য বাকবিতন্ডা হয়। পরে মনজুরুল স্থানীয়দের বিষয়টি জানিয়ে ঘুমিয়ে যায়। এদিকে চুরির অপবাদ সইতে না পেরে রাত সাড়ে ১১টায় নাহিদ ঘুমন্ত অবস্থায় মনজুরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফার্মের পাশে ডোবায় ফেলে রেখে যায়।
হত্যাকান্ডের ঘটনায় নিহত মনজুরুলের ছোট ভাই মোস্তাকিন মিয়া বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান  জানান, গ্রেফতার নাহিদকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ