
The trial of Rafiqul Islam Madani has started today
আজ থেকে রফিকুল ইসলাম মাদানীর বিচার শুরু


গাজীপুরের বাসন থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আসামিদের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
অভিযোগ গঠনের শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে তারা দুজনই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে এ মামলায় তাদের বিচার শুরুর আদেশ দেন।


২০২১ সালের ১১ এপ্রিল গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি গাজীপুরের বাসন থানায় ডিজিটাল আইনে এ মামলা করেন।
তদন্ত শেষে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো. সাখাওয়াত হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, রফিকুল ইসলাম মাদানী ইউটিউব এবং বিভিন্ন সোশাল মিডিয়ার মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন ‘উসকানিমূলক’ বক্তব্য ছড়াচ্ছেন। দেশের সাধারণ মানুষ এসব বক্তব্যের কারণে ‘বিভ্রান্ত’ হচ্ছে।
সূত্র:যুগান্তর
E/N




























