মতলব প্রেসক্লাবের উদ্যেগে জাতীয় শোক দিবস পালন

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৬, ২০২০ | ১২:২৮
Link Copied Successfully!

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মতলব প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া এবং বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতলব প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক (অবিভক্ত মতলব) ও মতলব পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু। আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতলব প্রেসক্লাবের উপদেষ্টা মোফাজ্জল হোসেন, আ’লীগ নেতা আক্তার হোসেন সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ।

এর আগে সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মতলব প্রেসক্লাব কার্যালয়ে মিলাদ ও দোয়া করা হয়। এই সময় মতলব পৌরসভার মেয়র ও মতলব প্রেসক্লাব উন্নয়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আসাদুজ্জামান, আ’লীগ নেতা কামরুজ্জামান স্বপন, পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক আহসান মৃধা, যুবলীগ নেতা রাম বিশ্বাস, মতলব বাজার বণিক ও জনকল্যান সমিতির দপ্তর সম্পাদক জামাল মিয়াজী, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌসিফ আহমেদ, ছাত্রলীগ নেতা রুহুল আমিন বাবুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় শোক দিবসে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মতলব প্রেসক্লাব ও মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় মতলব প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, কোষাধ্যক্ষ পলাশ রায়, ক্রীড়া সম্পাদক মোদাচ্ছের হোসেন পাটোয়ারী, সম্মানিক সদস্য মোস্তাফিজুর রহমান চঞ্চল, স্থায়ী সদস্য লোকমান হাবীব, মোশারফ হোসেন তালুকদার, সফিকুল ইসলাম রিংকু, সাংবাদিক সমির ভট্টাচার্য্য বলু, মাসুম সরকার, আশরাফুল জাহান শাওলিন, কাজী নজরুল ইসলাম, ইমরান নাজির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা