বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৩ | ১১:২৮
Link Copied Successfully!

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান আজ।  বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করা হবে।

বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন এই কর্মসূচি পালন করবে।  বুধবার সকাল থেকে কর্মসূচি পালনে বিএনপির প্রধান কার্যালয় নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

রাজধানী ঢাকায় ৭ স্থানে গণঅবস্থান করবে সরকারবিরোধী এসব দল ও সংগঠন। গণঅবস্থান কর্মসূচি থেকে বিদ্যুতের দাম কমানোর দাবিতে ১৬ জানুয়ারি এবং একদলীয় শাসনব্যবস্থা বাকশাল গঠনের দিন ২৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

কর্মসূচি পালনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

গণঅবস্থান কর্মসূচি সঞ্চালনা করবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা