মকিমাবাদে বাঁশের বেড়া দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৪, ২০২০ | ৫:৫৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ মিস্ত্রি বাড়ীতে বাঁশের বেড়া দিয়ে সম্পত্তি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতের পথ অবরুদ্ধ হয়ে রয়েছে। বুধবার থেকে গত ৪দিন ধরে এই প্রতিবন্ধকতায় ভোগছেন মিস্ত্রি বাড়ীর সোহাগসহ কয়েকটি পরিবার।

শুক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে, মিস্ত্রি বাড়ীর মনির হোসেন ও মর্জিনা গংরা যাতায়াত পথসহ লম্বা বাঁশের বেড়া দিয়ে রেখেছেন। তারা দাবী করছেন ওই সম্পত্তি তাদের। এদিকে সোহাগ গংরা বলছেন, এই সম্পত্তি তাদের পৈত্রিক সম্পত্তি খরিদ সূত্রে সোহাগ মালিকানা দখলে আছে।

জানতে চাইলে সোহাগ বলেন, আমার জায়গায় মনির এর ঘর। এর আগে একবার আমার সীমানার পিলার ভেঙ্গে পেলে মনির গংরা। তখন আমরা বাঁধা দিতে গেলে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। ওইসময় অভিযোগের দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা ছিলেন এসআই রমিজ। তখন উভয়পক্ষকে একত্রিত করে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন। ওইসময় একটি খালি স্টাস্পে উভয়পক্ষের স্বাক্ষর নেয়া হয়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, তারা আমার জায়গার সামনে বাথরুম বসিয়ে রেখেছে। মনির হোসেন গংরা একটি চক্রের মাধ্যমে আমার ভাইয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে তর্কবির্তক হলে আমার উপর হামলা চালায় মনির হোসেন ও মর্জিনা। সুষ্ঠু বিচারের জন্য স্থানীয় কাউন্সিলরকে অবহিত করেছি। সম্পত্তি দখলের চেষ্টা করছে মনির হোসেন গংরা। আমি শিগগির আদালতের স্বরণাপন্ন হয়ে সুষ্ঠু বিচার চাইবো।

এ বিষয়ে মর্জিনা গংরা বলেন, আমরা আমাদের সম্পত্তির উপর বাঁশের বেড়া দিয়েছি। সোহাগ গংদের এখানে কোন সম্পত্তি নাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা