স্কুলজীবনে হারিয়ে ফেলা মানিব্যাগ পেলেন ৫৪ বছর পর

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৩ | ৪:২৪
Link Copied Successfully!

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক নারীর স্কুলজীবনে হারিয়ে ফেলা একটি মানিব্যাগ ৫৪ বছর পর ফিরে পেয়েছেন।

ওই নারীর নাম শ্যারন ডে। ১৯৬৮ সালে আরকানসাস অঙ্গরাজ্যের ফায়েটভিল হাইস্কুলে একটি নাচের অনুষ্ঠানে মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন তিনি। খবর নিউইয়র্ক টাইমসের।

তখন তার বয়স ১৬ বছর। এর পর বহু খুঁজেছেন মানিব্যাগটি। তবে ফিরে পাননি। একপর্যায়ে সেটি পাওয়ার আশা ছেড়ে দেন।

বিজ্ঞাপন

২০১৯ সালে ফায়েটভিল হাইস্কুলটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। স্কুলটিকে সংস্কার করে আবাসিক ভবন তৈরির কাজ চলছিল। এ সময় ভবনের একটি পুরনো পাইপের ভেতর একটি মানিব্যাগ পান শ্রমিকরা।

স্কুলভবনটি সংস্কারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের মালিক ব্রাডলি স্কট বলেন, ওই পাইপগুলো বহু বছর ধরে বন্ধ ছিল। সেটি খোলার পর পুরনো অনেক জিনিসই পাওয়া যায়। এরই একটি ছিল ওই মানিব্যাগ। এমনকি একটি বক্সিং ম্যাচের কয়েকটি টিকিটও সেটির ভেতরে ছিল।

পরে কীভাবে মানিব্যাগটি মালিকের কাছে ফিরিয়ে দেবেন, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন স্কট। তিনি বলেন, ‘মানিব্যাগটির ভেতরে কয়েকটি ছবি ছিল। ছবিগুলোর কয়েকটিতে নাম লেখা ছিল। এ ছাড়া পরিচয় শনাক্ত করা যায়, এমন একটি কার্ডও পাওয়া যায়। এগুলো দেখে মনে হলো, আমি তো এই মানুষটাকে খুঁজে বের করতে পারি।’

বিজ্ঞাপন

এরপর ছবি ও কার্ডে লেখা নামগুলো দিয়ে ফেসবুকে খোঁজাখুঁজি শুরু করেন স্কট। প্রায় এক সপ্তাহ পর সন্ধান পান শ্যারন ডের। এদিকে মানিব্যাগ ফিরে পেয়ে শ্যারন তো খুশিতে আত্মহারা।

তিনি বলেন, এমনটি হবে, তা আমি কখনই ভাবিনি। শ্যারনের ইচ্ছা— ফিরে পাওয়া মানিব্যাগে থাকা জিনিসগুলো আলাদা একটি অ্যালবামে সাজিয়ে রাখবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা