স্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়াল ৮৮ হাজার টাকা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ৩:১৭
Link Copied Successfully!

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ল। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ৮৮ হাজার ৪১৩ টাকা।

স্বর্ণের নতুন এই দাম এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। শুক্রবার থেকে সারা দেশে এ দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

বিজ্ঞাপন

সর্বশেষ ৪ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়ায় সমিতি।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৭ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম হবে ৬০ হাজার ৩০৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ৮৭ হাজার ২৪৭ টাকায় বিক্রি হয়েছে। আর ২১ ক্যারেট ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট ৭১ হাজার ৩৮৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৫৯ হাজার ৪৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ৮১৭ টাকা বাড়ছে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা