পেলেকে শ্রদ্ধা জানিয়ে ফুটবল তারকারা যা বললেন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ১১:১৯
Link Copied Successfully!

ফুটবলের আরও এক কিংবদন্তির মৃত্যু। দিয়েগো ম্যারাডোনার পর না ফেরার দেশে চলে গেলেন পেলে। এই দুই মহাতারকাকে হারিয়ে ফুটবল যেন অভিভাবকহীন হয়ে গেলো। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন পেলে।

ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ ট্রফি উপহার দিতে অগ্রণীভূমিকা পালন করা পেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা।

সর্বকালের সেরার স্বীকৃতি পাওয়া লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার-কিলিয়ান এমবাপ্পেরাও এসেছেন সেই পথ ধরে। পেলের মৃত্যু কাঁদিয়েছে তাঁদেরও। পেলের মহাপ্রয়াণে বার্তা দিয়েছেন তারাও।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’

নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথায় জানি এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ। আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছে। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর জাদু থেকে গেল। পেলে চিরন্তন।’

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, পেলের পরিবার ও ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। ফুটবলের চিরন্তন রাজার বিদায় ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। সারাজীবনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি থেকে যাবেন সব সময়। শান্তিতে ঘুমান রাজা পেলে।’

বিজ্ঞাপন

ব্রাজিলিয়ান কাসেমিরো বলেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’

এমবাপ্পেকে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন৷ তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা’।

রাহিম স্টার্লিং লিখেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি’।

নিজের সঙ্গে পেলের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে গ্যারি নেভিল লিখেছেন, ‘কিংবদন্তি পেলে শান্তিতে ঘুমান। কি সুন্দর হাসি।’

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন