১৮ বছর পর দেশে ফিরলেন সালমান শাহ’র নায়িকা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২২ | ৩:২৮
Link Copied Successfully!

ব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রোকসানা হাসি সোনিয়া ২১ ডিসেম্বর দেশে ফিরেছেন। দুই যুগ ধরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। এবার ১৮ বছর পর দেশে ফিরেছেন ‘স্বপ্নের ঠিকানা’ খ্যাত অভিনেত্রী। দেশে ফিরেই তিনি শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসে দেখা করেন।

২৫ ডিসেম্বর চলচ্চিত্র ফিল্ম ক্লাবের নির্বাচনেও অংশ নেন তিনি। সারা দিন সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন।

সোনিয়া বলেন, ‘এবারই দীর্ঘ সময় পর দেশে ফেরা হলো। করোনা না হলে ২০২০ সালেই দেশে ফিরতাম। বিমানের টিকিটও করা ছিল। করোনার কারণে সব পরিকল্পনা বাতিল করতে হয়। আরো কিছুদিন দেশে থাকার ইচ্ছা রয়েছে। আশা করছি, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লন্ডনে ফিরব। ’

বিজ্ঞাপন

আপাতত অভিনয়ে ফেরার ইচ্ছা নেই বলেও জানান সোনিয়া। তিনি বলেন, ‘এই মুহূর্তে সংসার ও সন্তান নিয়ে বেশ আছি। অভিনয় করার জন্য যে পরিমাণ সময় দরকার সেটা দিতে পারব না। লন্ডনে আমি একটি রেডিওর সঙ্গে যুক্ত আছি। পাশাপাশি বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত। সেগুলো করতে করতেই সময় চলে যায়। তবে প্রাণের চলচ্চিত্রকে অনেক মিস করি। ’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা