প্রেমিকের হয়ে পরিক্ষা দিচ্ছেন প্রেমিকা!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২২ | ১১:০৭
Link Copied Successfully!

কথায় বলে প্রেম অন্ধ। মনের মানুষের জন্য কত ঝুঁকিই না নেয়া যায়। প্রেমে অন্ধ হয়েই প্রেমিককে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পাশ করানোর লক্ষ্যে বড়সড় ঝুঁকি নিলেন তরুণী। আর সেই ঝুঁকির ফলে কড়া শাস্তির মুখেও পড়তে হতে পারে তাকে।

বিষয়টি খোলসা করা যাক। তরুণীর প্রেমিক বীর নর্মদা দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। একাধিকবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তিনি। তরুণী নিজে সরকারি চাকরি করেন। অথচ তার প্রেমিক কলেজের গণ্ডিও পেরতে পারছেন না, তা মানতে পারেননি তরুণী। যদিও প্রেমিকের পরীক্ষা নিয়ে বিশেষ মাথাব্যথাও নেই। বর্ষশেষে উৎসবের মরশুমে উত্তরাখণ্ডে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। তাই পরীক্ষায় বসবেন না। অথচ প্রেমিককে পাশ করানোর জন্য যেন উঠেপড়ে লেগেছিলেন তরুণী। নিজেই প্রেমিকের হয়ে পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। নাম ও পরিচয়পত্রে ছবি বদলে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিলেন। পরীক্ষাকেন্দ্রে থাকা অধ্যাপকও বিষয়টি টের পাননি।

বেশ নির্বিঘ্নে পরীক্ষা শুরু হয়। কিন্তু গণ্ডগোল তৈরি হল পরে। একই ঘরে বসে পরীক্ষা দেয়া এক যুবক দাবি করেন, ওই তরুণী তার প্রেমিকের হয়ে পরীক্ষা দিচ্ছেন। তাতেই সন্দেহের সূত্রপাত। এরপর পরীক্ষকরা কাগজপত্র ভালভাবে খতিয়ে দেখেন। তাতেই সামনে আসে আসল ঘটনা। সঙ্গে সঙ্গে তরুণীর কাছ থেকে উত্তরপত্র কেড়ে নেয়া হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রতারণার কথা সামনে আসার পর তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তরুণী যে এই কাজ করেছেন, তা আগে জানতেনও না তার পরিবারের লোকজন। তরুণীর প্রেমিকের সঙ্গেও যোগাযোগ করা হয়। পরীক্ষা চলাকালীন যুবক উত্তরাখণ্ডে ছিলেন বলেও জানান।

বিজ্ঞাপন

বেশ কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে তরুণীকে। নিজের প্রেমিককে পাশ করাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শাস্তি হিসাবে ওই তরুণীকে নিজের সরকারি চাকরি খোয়াতে হতে পারে। এমনকী তার নিজের যাবতীয় ডিগ্রি বাতিল করে দেয়ার আশঙ্কাও রয়েছে।

সূত্র: টাইমস নাউ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান