এখনই বিদায় জানাচ্ছেন না ডি মারিয়া

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২২ | ১:৩৮
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছার কথা গত জুনে জানিয়েছিলেন আনহেল ডি মারিয়া। গত রোববার দোহায় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আরাধ্য বিশ্বকাপ জয়ের পর ৩৪ বছর বয়সি আর্জেন্টাইন উইঙ্গার যেভাবে কেঁদেছিলেন, তাতে অনেকেই দেশের জার্সিতে তার শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডি মারিয়া।

বন্ধু ও অধিনায়ক লিওনেল মেসির পদাঙ্ক অনুসরণ করে আর্জেন্টিনার তিন তারকাখচিত নতুন জার্সি পরে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান ডি মারিয়া। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১২৯ ম্যাচে ২৮ গোল করেছেন এই জুভেন্টাস তারকা। তার অভিষেকের পর আর্জেন্টিনার জেতা প্রতিটি টুর্নামেন্টের ফাইনালেই গোল করেছেন ডি মারিয়া। মূলত তরুণদের সুযোগ করে দিতে বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি।

বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পর ডি মারিয়ার উপলব্ধি, দেশকে আরও কিছু দেওয়ার আছে তার। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আগামী বছর মার্চে প্রথম মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির সঙ্গে ডি মারিয়াকেও দেখা যেতে পারে।
টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল টুইটারে জানান, ‘আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন আনহেল ডি মারিয়া। কতদিন পর্যন্ত খেলবেন, তা নিশ্চিত নয়। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে খেলাটা উপভোগ করতে চান তিনি।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন