আওয়ামীলীগে নারীদের অংশগ্রহনই বেশী: দীপু মনি

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২২ | ৪:২৭
Link Copied Successfully!
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, দলের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের এত অংশগ্রহন বাংলাদেশ আওয়ামীলীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলে নেই।
একমাত্র আওয়ামীলীগই নির্বাচনী যে আইনগুলো রয়েছে সেগুলো মেনে দল পরিচালনা করে।
নেতৃত্বে নারীরা আছেন, পুরুষেরাও আছেন। নবীন ও প্রবীণ মিলেই আওয়ামীলীগের নেতৃত্ব।এদেশের মানুষের স্বপ্ন পুরনে বিগত দিনে যেভাবে আওয়ামীলীগ নেতৃত্ব দিয়েছে, আগামীতে সেভাবে হবে।
শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামীলীগের জাতীয় সম্মেলন সম্পর্কে তিনি বলেন, আওয়ামীলীগের সম্মেলন মানেই হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তার কারণ আওয়ামীলীগ হচ্ছে সে সংগঠন, যে সংগঠন বাঙালির ভাষার অধিকার এনে দিয়েছে, স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্রের পুনরোদ্ধারে সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। একই সাথে বাংলাদেশের যে উন্নয়ন ও বর্তমান অবস্থা এবং যে স্বপ্ন দেখছে তাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কারণে।
দীপু মনি বলেন, আওয়ামীলীগের সম্মেলন আসলে সারাদেশের মানুষ তাকিয়ে থাকে কি হবে। ২৪ ডিসেম্বর সম্মেলনে যে কমিটি হবে, সেই কমিটি হবে নবীন ও প্রবীণ মিলিয়ে। এটিই আওয়ামীলীগের ঐতিহ্য। আমি মনে করি বাঙালির অধিকার রক্ষা ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সে কমিটি কাজ করবে।
বই বিতরণ সম্পর্কে মন্ত্রী বলেন, এবারও বই উৎসব হবে এবং নির্ধারিত সময়ে। ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী বই উৎসব উদ্বোধন করবেন। আর ১ জানুয়ারী থেকে শিক্ষার্থীরা বই পাবে।
এ সময় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাক্তার জে.আর ওয়াদুদ টপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সখিনা খাতুন  উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত